প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৫
রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ
||
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে এসব কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কৃষিবিদ শামীমুর রহমান শুধু শীতবস্ত্র বিতরণই নয়, এর আগেও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খবির শেখ, যুবদল নেতা রাজু শেখ, রায়হান হাজরা, মামুন হাজরা, এবং নাজমুল শেখ।
উল্লেখ্য, এসব মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত