প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৫
শেরপুরে সারাদিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত
||
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর সরকারি কলেজের উদ্যোগে সারাদিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক, সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দর্শনার্থীরা।
মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়। স্টলগুলোতে উপস্থাপন করা হয়। হরেক রকম বইয়ের সমাহার, ঐতিহ্যবাহী পিঠা ও শেরপুরের খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী ও অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, দৃষ্টিনন্দন কুটির শিল্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি|
[caption id="attachment_11854" align="aligncenter" width="655"] ছবি: তারুণ্যের মেলা-২০২৫[/caption]
এ উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চেতনা, দক্ষতা এবং সৃজনশীলতার বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, "এই মেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের জন্য কাজ করতে চায়। তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই মেলা তাদের উদ্দীপনা ও সম্ভাবনাকে আরও শাণিত করবে।"
মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থীরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত