সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চুনারুঘাট থানা পুলিশের সফল অভিযান

হবিগঞ্জে গাঁজা চালান আটক, এক মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং চুনারুঘাট থানা পুলিশ-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ২৩/০৫/২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উবাহাটা ইউনিয়ন-এর নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট টু নতুনব্রীজ সড়কে একটি নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের সঙ্গে জড়িত আল আমিন বক্স (৩৫), পিতা মৃত রহিম বক্স, সাং তিতারকোনা, থানা বাহুবল, জেলা হবিগঞ্জকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#হবিগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #চুনারুঘাট

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

হবিগঞ্জে গাঁজা চালান আটক, এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং চুনারুঘাট থানা পুলিশ-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ২৩/০৫/২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উবাহাটা ইউনিয়ন-এর নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট টু নতুনব্রীজ সড়কে একটি নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের সঙ্গে জড়িত আল আমিন বক্স (৩৫), পিতা মৃত রহিম বক্স, সাং তিতারকোনা, থানা বাহুবল, জেলা হবিগঞ্জকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত