আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টেলিভিশনসহ কয়েকটি প্ল্যাটফর্মে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ফিফার সঙ্গে চুক্তির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সরকারের উদ্যোগে দেশবাসীকে খেলা দেখার সুযোগ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এক বার্তায় জানান, কোনো পাবলিক মানি ব্যয় ছাড়াই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা হবে। তিনি বলেন, বিটিভি অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে এই আয়োজন সম্প্রচার করবে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এবং মোট ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ১০৪টি।
বাংলাদেশে ফুটবলপ্রেমীদের জন্য বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে ম্যাচ সম্প্রচার বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬