
বাংলাদেশ মুক্তিজোট মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম খোকন হবিগঞ্জ-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সম্মানিত সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনু জাহিদ বিন কাশেম-এর কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে রাশেদুল ইসলাম খোকন বলেন,
“ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আদর্শিক রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিজোটের পক্ষে থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতাদের মতে, হবিগঞ্জ-৪ আসনে মুক্তিজোট প্রার্থীর মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হয়েছে।