সুনামগঞ্জ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা হতে ১১ হাজার ৯৭০ পিস ভারতীয় ZUVIMIDE Capsule(100mg), ৫ হাজার পিস ISONEC tablet (20mg) এবং ১২০ পিস KLACID (IV) Inj আটক করে। যার সর্বমোট মূল্য সতেরো লক্ষ নিরানব্বই হাজার নয়শত টাকা।
এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ঔষধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।