প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৬:২৭ পি.এম
সাংবাদিক হাবিবের মায়ের মৃত্যুতে রাউজান প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদী (মাল্টিমিডিয়া) প্রতিনিধি মো. হাবিবুর রহমানের মা হোছনারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
হোছনারা বেগম ছিলেন নুর আহম্মদ মিস্ত্রি বাড়ির মো. মুছার স্ত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মা। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের কন্যা।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাউজান প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত দিনে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাউজান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
checkpost.com.bd