জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি পাননি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। এ ঘটনার ক্ষোভ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি— আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!!’
তবে কবে, কখন এ ঘটনা ঘটেছে তা পোস্টে উল্লেখ করেননি জামায়াতে ইসলামীর মনোনয়নে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার আরমান।