
বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারিজাত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার পুষ্পেন সরকার, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মো. মেহেদী হাসান ও সদস্য এম. এ. সবুর রানা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের গৌরব বজায় রাখার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।