বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী হাজি পাড়া এলাকায় এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় পিজিও থেরাপির এ সেন্টারটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক মো. আব্দুল আলিম হাওলাদার। উদ্বোধন করেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজাহারুল ইসলাম (সাজু)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এম. এ সবুর রানা, বাঁশতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম (জাহিদ), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিদ্যুৎ কুমার পাল, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান হোসাইন হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে এবং ফিজিওথেরাপি সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন।
এদিকে কেন্দ্রটিতে নিয়মিত রোগী দেখবেন সহকারী ফিজিওথেরাপিস্ট অলোক কুমার পাল। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ রোগীরা উপস্থিত ছিলেন।