
বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় সাক্ষাতের পর তিনি দলের সমর্থক ফরম পূরণ করেন। সাক্ষাতের সময় আমির তাকে দোয়া করেন এবং সক্রিয়ভাবে জামায়াতে ইসলামীতে সময় দেওয়ার পরামর্শ দেন।
জাহিদুল ইসলাম বলেন, “গতকালই আনুষ্ঠানিকভাবে ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব থেকে বিদায় নিয়েছি। তবে আমির মহোদয়ের দাওয়াতে যোগ দিয়ে সমর্থক ফরম পূরণ করেছি। ইসলামী আন্দোলনের পথেই অবসর বলে কিছু নেই।”
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে নূরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।
নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনের মাধ্যমে। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন।
জাহিদুল ইসলাম, যিনি সম্প্রতি দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন, এবার জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।