
বাগেরহাটের রামপালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রামপাল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।