প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৯:২৩ এ.এম
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
checkpost.com.bd