আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পিআইএমএস-এ তাদের তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে।