
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া বড় মাদ্রাসার সামনে স্থাপিত নির্বাচনী ব্যানার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, “নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার মতো প্রতিহিংসামূলক ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অপচেষ্টা নির্বাচনকে বাধাগ্রস্ত করার শামিল, যা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হোক।”
এ ঘটনায় স্থানীয়ভাবে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। ভোটাররা সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।