প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:২৪ পি.এম
চিশতী বিপ্লবের কণ্ঠে ১৮ মার্চ আসছে ‘ল্যাংটা বিবেক’

সমাজের বাস্তবতা ও মানুষের বিবেককে কেন্দ্র করে নির্মিত জীবনমুখী নতুন গান ‘ল্যাংটা বিবেক’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখে গানটি মুক্তি পাবে।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী চিশতী বিপ্লব। সংগীত পরিচালনা করেছেন শিমুল দীপ। সামাজিক বাস্তবতা, মানুষের নৈতিক সংকট ও সময়ের নানা অসঙ্গতি তুলে ধরার প্রয়াসে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গানটি প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেল “cchisty tv”-তে। নির্মাতাদের আশা, সমাজের বাস্তবতা নির্ভর বার্তা ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে গানটি শ্রোতাদের কাছে ভালো সাড়া ফেলবে।
শিল্পী চিশতী বিপ্লব বলেন, বর্তমান সমাজের নানা অসঙ্গতি ও মানুষের বিবেকের টানাপোড়েন থেকেই গানটির ভাবনা এসেছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের ভাবতে বাধ্য করবে এবং সমাজের প্রতি নতুন করে সচেতনতা তৈরি করবে।
checkpost.com.bd