যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যতার ও বিপুল উৎসাহ - উদ্দিপনার মধ্য দিয়ে আজ ২১ মার্চ খুলনায় পবিত্র ঈদ- উল- ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সুর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, বেসরকারি, সায়ত্তশাসিত ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্ধীপ বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়। ঈদ- উল- ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় খুলনা টাউন মসজিদে। জামায়াতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
এছাড়া সকাল ৯ টায় দ্ধিতীয় ও তৃতীয় জামায়াত ১০ টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।এছাড়া খালিশপুর গোয়ালখালী কবরস্থান জামে মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। ঈদের প্রধান জামায়াতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার সহ প্রশাসনের উর্ধবতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রান মুসল্লীরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খলিশপুর বায়তল ফালাহ জামে মসজিদে ঈদের প্রথম জামায়াত সকাল আটটায় ও দ্ধিতীয় জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, জাতি সংঘ শিশু পার্ক কেডিএ নিরালা জামে মসজিদ, পশ্চিম টুটপাড়া আশরাফিয়া জামে মসজিদ, জাতি সংঘ শিশু পার্ক, কেডিএ নিরালা মসজিদ, ফেরিঘাট আবু বক্কর সিদ্দিকী জামে মসজিদ, গোবরচাকা, আড়ংঘাটা, নতুন রাস্তা, দক্ষিণ কাশিপুর, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট, সিএন্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, খালিশপুর নিউজপ্রিন্ট গেট,ক্রিসেন্ট গেট, বিএল কলেজ, দেয়ানা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহানআলী নগর খালাসি মাদ্রাসা, দৌলতপুর মহেশ্বরপাশা, খালিশপুর খানজাহানআলী থানা সহ নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যান কেন্দ্র, দুস্থ কল্যানে বিশেষ খাবার পরিবেশন করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠান মালা প্রচার ও স্থানীয় সংবাদপত্র সমুহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলা সমুহে স্থানীয়ভাবে অনুরুপ কর্মসুচি উদযাপন করা হয়।