খুলনায় জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসী ও অভ্যন্তরিন ব্যস্তচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসুচি শক্তিশালী করন শীর্ষক গোল টেবিল বৈঠক আজ ৮ এপ্রিল খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রীন সিটিতে পরিনত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর জলবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা সেমিনার করলেই হবে না, এনিয়ে সকলকে কাজ করতে হবে। শহরের ইজিবাইকের সংখ্যা বেড়েগেছে। এটিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে। সাইক্লোন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য পনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি। গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
এতে স্বাগত বক্তব্যে রাখেন, খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ্বাস।
বাংলাদেশের বিভিন্ন নীতি ও পরিকল্পনা ডিআরআর এবং সিসিএ এর ওপর গুরুত্ব দেওয়া হয়। তবুও ব্যস্তচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে সমন্বিত দৃষ্টি ভঙ্গির ঘাটতি রয়েছে। এই গোল টেবিল বৈঠকে আলোচনার লক্ষ্যে হলো সরকার, উন্নয়ন সংস্থা, গবেষক, নাগরিক সমাজের মধ্যে নীতিগত সংলাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য উপায় গুলো চিহ্নিত করা, ব্যস্তচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা ও বৃদ্ধিকরন, নীতিগত সংলাপ চালু করা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করা।
DDR- CCA- social protection এর মাধ্যমে সমন্বয় বৃদ্ধির উপায় নির্ধারন এবং অন্তর্ভুক্তিমুলক ও জলবায়ু - সহনশীল সামাজিক সুরক্ষার জন্য সুপারিশ মালা তৈরি করা। গোল টেবিল বৈঠকে বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটি লিডাররা অংশ নেন।