গাজীপুরের কালীগঞ্জে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে পৌর ৭নং ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় পাঁচশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ই মার্চ) সকালে কালীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বাঘেরপাড়া গ্রামে বকুল হোসেনের বাড়িতে বিশিষ্ট সমাজ সেবক মো. মনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসেন ভূইয়ার সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. বকুল হোসেন ভূঁইয়া ঈদ উপহার বিতরণকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ, আমার এলাকার জনগণ আমার প্রান। আল্লাহ আমায় তৌফিক দান করেছে তাই আমি আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পার্শ্বে দাড়াতে সক্ষম হয়েছি। এটাও মহান আল্লাহর কৃপা। পাঁচশত পরিবারের মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি এবং ঈদ উপহার বিতরণ করতে পেরে আল্লাহর কাছে শুকুরিয়া জানাই। আমি কখনো আপনাদের গরিব অসহায় মানুষ মনে করি নাই। আপনাদের এখন অর্থনৈতিক অবস্থা খারাপ, আগামী দিনে আল্লাহ আপনাদের অর্থনৈতিক অবশ্যই পরিবর্তন করতে পারে। বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি শরিফুল ইসলাম হাবীবী।