চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন (পিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, পরীক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।