ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে এনসিপির কর্মী সমাবেশ

‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করার অঙ্গীকার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি::
84

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের ১০ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এনসিপি সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মো. মনজুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং পৌর আমীর শরফুদ্দিন খান।

এনসিপি সৈয়দপুর পৌর আহ্বায়ক জাবেদ আত্তারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, মিডিয়া বিভাগের সমন্বয়ক সাংবাদিক সাহাবজ উদ্দিন সবুজ, এনসিপি কিশোরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল কাইয়ুমসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, “যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, তারা কখনোই ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারেন না। যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখানো হবে।”
তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা সংসদে যেতে চান।

তিনি বলেন, শহীদ সাজ্জাদসহ চব্বিশের আন্দোলনে আত্মত্যাগকারী ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের স্বপ্নের নতুন বাংলাদেশ—ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে ১০ দলীয় জোটের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। এ লক্ষ্যে দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন বলেন, “চব্বিশের জুলাইয়ে আমার সন্তানসহ অনেকেই জীবন দিয়েছেন বলেই আজ রাজনৈতিক পরিবর্তনের সুযোগ এসেছে। জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হলে ‘হ্যাঁ’ এবং ১০ দলীয় জোটকে বিজয়ী করতেই হবে।”
তিনি দেশপ্রেমিক সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৭ বার পড়া হয়েছে