হবিগঞ্জে মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক জেনারেল এম.এ. রবের ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন

মরহুম মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক জেনারেল এম.এ. রব বীরউত্তম–এর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সুরবিতান মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং হবিগঞ্জ জেলার প্রথম পতাকা উত্তোলক হিসেবে বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহ্ জাহানকে স্বর্ণপদক প্রদান করা হয়।
সভা আলহাজ্ব ডাক্তার মোহাম্মাদ আবু লেইছ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। স্বাগত বক্তব্য রাখেন সফল সংগঠক ও পরহিতব্রতী আলহাজ্ব পীর মুফতী কে.এম.এ. ওয়াহাব নাঈমী।
অন্যান্য বক্তারা ছিলেন—ডাক্তার মোহাম্মাদ ইমরান হক তালুকদার, বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহ্ জাহান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মামুনুর রশীদ চৌধুরী, আজীবন সদস্যবৃন্দ হাফিজ এ.এস.এন. আবদুল মায়িদ সাক্বিব, এ.এস.এম. আব্দুস সায়িম হাসানরাজা, জেসমিন আরা খানম চৌধুরী, উম্মেফাতিমা জান্নাতুলফিরদাউস তামান্না, ডাক্তার মোহাম্মাদ দুদু মিয়া নকশবন্দিয়া, মোহাম্মাদ শাহাদাৎ হোসেন ভূইয়া, মোহাম্মাদ শামছুল হক, মোহাম্মাদ ফজলু মিয়া, গোলাম রাব্বানী মোহাম্মাদ মোজাম্মিল।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নবনির্বাচিত অর্থ সম্পাদক মোহাম্মাদ আমজাদ হোসেন, নবনির্বাচিত প্রচার সম্পাদক গৌতম চন্দ্র দাশ, সাংবাদিক সলিল বরন দাশ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ মোহাম্মাদ আরব আলী খাঁ, মোহাম্মাদ সাইফুর রহমান জয়, মোহাম্মাদ কফিল উদ্দিন, শাহ সূফী সাইয়িদ শামছুল আরেফিন, মোহাম্মাদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়দ নুরুল আউয়াল তারা মিয়া, মোহাম্মাদ মোমিনুল হক, শেখ মোহাম্মাদ আলফাজ উদ্দিন, গীতিকার পীর শাহ মোহিত সরকার, এ.কে.এম. হাবিবউল্লাহ সিদ্দিকী, ফজলুল করিম, মরিয়ম আক্তার, অমিয় প্রভা চৌধুরী, আল্পনা চৌধুরী, নুরজাহান চৌধুরী, মাহমুদা চৌধুরী, রওশন আরা খাতুন, জাহানারা বেগম, মাওলানা মুফতী কে.এম.এ. ওয়াহাব নাঈমী, পীর শাহ মোশাররফ হোসেন চিশতী নাঈমী, প্রতিমা রাণী বণিক, শাহ নেওয়াজ বেগম, পীর শাহ মাওলানা আবদুল ওয়াহিদ চিশতী, এস.এম. শামছিয়াতুন নুর নিবাহ, মতিয়া চৌধুরী, সাদিয়া আফরিন আরবী লিপি, মনোয়ারা আরবী, মাওলানা ক্বারী আবু তাহের, ক্বারী জান্নাতুল ফিরদাউস, নাসির উদ্দীন সিরাজী, মোহাম্মাদ আবদুল মালিক আক্তার মিয়া প্রমুখ।
সভায় ১৪৫ জন শিক্ষার্থীকে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার, সনদ, জাতীয় পতাকা, বিস্কুট প্রদান করা হয়। এছাড়া হবিগঞ্জ জেলার প্রথম পতাকা উত্তোলক বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহ্ জাহান–কে বিশেষ স্বর্ণপদক প্রদান করা হয়।

























