ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে দিনে দুপুরে মব সৃষ্টি করে পিবিআই এর উপর হামলা

শাহজাহান আলী মনন, নীলফামারী::
73

নীলফামারীর সৈয়দপুর শহরে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের ওপর হামলা এবং মব সৃষ্টির মাধ্যমে মারধর ও গাড়ি ভাঙ্চুর করে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা: জিকরুল হক রোডে খালেদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। দিনে দুপুরে ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার আসামি মহসিন আলী মন্টুকে গ্রেপ্তার করতে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের তিন সদস্যের একটি দল সৈয়দপুরে আসে। আসামি শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খালেদ মার্কেটে একটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে থাকা পিবিআই সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মহসিন আলীকে আটক করে নিজেদের পিবিআই পরিচয় দিলে তিনি হঠাৎ করে ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে মব সৃষ্টি হয় এবং জনতার একাংশ পুলিশের ওপর চড়াও হয়।

এ সময় পুলিশ বহনকারী মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয় এবং কয়েকজন পুলিশ সদস্য ও চালক গণপিটুনির শিকার হন। পরিস্থিতির সুযোগ নিয়ে আটক ব্যবসায়ী মহসিন আলী হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআই সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের তিনজন এসআই একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তারে সাদা পোশাকে অভিযানে আসেন। আসামি ইচ্ছাকৃতভাবে ভুয়া পুলিশ বলে চিৎকার করে মব সৃষ্টি করে। এতে জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং মাইক্রোবাস ভাঙচুর করে। পরে থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ মুঠোফোনে বলেন, আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সৈয়দপুরে মবের শিকার হয়। স্থানীয় পুলিশের দ্রুত সহযোগিতায় টিমটি নিরাপদে উদ্ধার হয়। আসামি গ্রেপ্তারের সময় স্থানীয় লোকজনের উসকানিতেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

মবের শিকার পিবিআই সদস্যরা হলেন এসআই মফিজুল, এসআই রোকন ও এসআই মোস্তাফিজ এবং সৈয়দপুর থানার এসআই মাহফুজ। সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন ভারাকৃত মাইক্রোবাস চালক হাসান। ঘটনার সময় মব সৃষ্টিকারীরা পুলিশের কাছে থাকা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বলেন জানান তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৩৮ বার পড়া হয়েছে