ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ট যোসেফস্ স্কুলে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি::
90

“নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেন্ট যোসেফস্ স্কুলে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ, প্লাটিনাম জুবিলি কমিটির আহ্বায়ক সিস্টার কুমইডিয়া, প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি এ.কে.এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু এবং আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলী দাস ও মোঃ আজিজ-এর সঞ্চালনায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিভা প্রদর্শন করে। পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক ও সহকারী শিক্ষক মোঃ মামুর।

প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৫৫৩ বার পড়া হয়েছে