ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব: হারুন

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
107

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুনুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির। আমরা ভোটকেন্দ্রে কোনো অনিয়ম করবো না, জাল ভোট দেব না এবং কাউকেও জাল ভোট দিতে দেব না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, দীর্ঘ পনেরো বছর ধরে এ দেশের মানুষ রক্ত ও জীবন দিয়েছে গণতান্ত্রিক উত্তরণের জন্য। এখন কেউ যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চক্রান্ত করে, তা কখনোই মেনে নেওয়া হবে না। তিনি প্রশাসন, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, এই ক্রান্তিলগ্নে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং এজেন্টদের মাধ্যমে সামান্যতম অনিয়ম যেন না ঘটে। যদি কোনো অনিয়ম চোখে পড়ে, জনগণ তা রুখে দাঁড়াবে।

প্রতিপক্ষ প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখুন, নিজেদের কর্মীদের সংযত রাখুন।

সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ জামায়াতের বিরুদ্ধে তার গাড়িতে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একজন এমপি প্রার্থীর গাড়িতে হামলা ও শোভাযাত্রার নামে ঢোল বাজানো অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে প্রতিপক্ষই। বিএনপির পোস্টার ছেঁড়ার কোনো অভ্যাস নেই বরং অনেক জায়গায় বিএনপির পোস্টারের ওপর অন্য দলের পোস্টার লাগানোর প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

জনসভায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আতাউল হক কমলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৭৬ বার পড়া হয়েছে