ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব কর্মসূচি জোরদারের আহ্বান

সুন্দরবন ও উপকূল রক্ষায় রামপালে সমন্বিত পরিবেশ সভা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
103

বাগেরহাটের রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে সিএনআরএসের নবপল্লব প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রামপাল উপজেলা ও সুন্দরবনের জীববৈচিত্র আজ মারাত্মক হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে ইতিবাচক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বনায়ন, কৃষি, মৎস্য, গবাদিপশু পালন ও সম্ভাবনাময় পোল্ট্রি ফার্মসহ পরিবেশ সহায়ক উৎপাদনমূলক কার্যক্রম বাড়াতে হবে। সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন,  মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, খালিশপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, রামপাল প্রেসক্লাবের সদস্য এম. এ. সবুর রানা, নবপল্লব প্রকল্পের ফিল্ড অফিসার শাহরিয়া জ্যোতি প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কী-নোট পেপার উপস্থাপন করেন নবপল্লব প্রকল্পের এনআরএন ফ্যাসিলিটেটর আমল বিশ্বাস। তিনি জানান, “রামপালের পরিবেশগত সংকটাপন্ন এলাকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনায়ন, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা হবে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫৫৯ বার পড়া হয়েছে