ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

71

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ও শৃঙ্খলাবদ্ধ র‌্যালি।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। ধানের শীষ জনগণের প্রতীক এবং তারেক রহমানের প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। সরকারের স্বেচ্ছাচারী আচরণ ও দমননীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারী হাজারো নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় ও শৃঙ্খলাবদ্ধ র‌্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদের নতুনভাবে উজ্জীবিত করেছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৬২০ বার পড়া হয়েছে