ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

এম ইদ্রিস আলী ,সাতক্ষীরা প্রতিনিধি ::
91

সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদের আশাশুনি উপজেলার নেতা খায়রুল আলম ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এক যোগদান অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাবেক এসপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসারের উপস্থিতিতে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আগত নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তারা জানান, জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেশের গণমুখী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

নতুন যোগদানকারীরা বলেন, গণঅধিকার পরিষদে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারা উপলব্ধি করেছেন যে গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী একটি কার্যকর ও উপযুক্ত প্ল্যাটফর্ম।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণঅধিকার পরিষদ থেকে একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান সাতক্ষীরা-৩ আসনের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৫৫ বার পড়া হয়েছে