ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় বাস

লামা-চকরিয়া সড়কে রিলাক্স বাস দুর্ঘটনা, আহত চালক

লামা প্রতিনিধি::
106

বান্দরবানের লামা-চকরিয়া সড়কে একটি এসি রিলাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দাওয়াতি কাজে লামায় আসা তাবলীগ জামাতের শতাধিক মুসল্লি। দুর্ঘটনায় বাসের চালক সামান্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে লামা উপজেলার ইয়াংছা এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর থেকে তাবলীগ জামাতের একটি দল এসি বাসযোগে লামার উদ্দেশে রওনা দেয়। পথে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা পাহাড়ি ঢালু এলাকায় নামার সময় ট্রেকের মাধ্যমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় আটকে যায়।

দুর্ঘটনায় বাসের চালক সামান্য আঘাত পেলেও বাসে থাকা অন্য যাত্রীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আঘাত থেকে রক্ষা পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করেন।

দুর্ঘটনাকবলিত গাড়িটি রিলাক্স পরিবহনের একটি এসি বাস। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৭৯৪। চালকের নাম মো. সুমন (৩২)। তিনি মো. মনু মিয়া ও আফরোজার ছেলে। তার ঠিকানা তারগাছ, কুনিয়া, ডাকঘর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, গাজীপুর সিটি করপোরেশন।

স্থানীয়দের দাবি, পাহাড়ি সড়কে অতিরিক্ত গতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা এ সড়কে যান চলাচলে আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৬০ বার পড়া হয়েছে