ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ

লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি::
112

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে লাখাই থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

থানা সূত্রে জানা যায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান, প্রণয় কুমার সরকার, মানিক সাহা, নুরুল ইসলাম মোল্লা এবং এএসআই শামীম নুর আব্দুল হাকিম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, করাব গ্রামের মৃত জাকির আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), রাঢ়িশাল গ্রামের কাজল দেবের ছেলে দুর্জয় দেব ওরফে পূজন দেব, এবং সিংহগ্রামের জহির মিয়ার ছেলে রাসেল মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। অভিযানের পর তাদের থানায় নিয়ে আসা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৭ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৫৬০ বার পড়া হয়েছে