লাখাইয়ে থানা পুলিশ এর অভিযানে দুই পলাতক আসামী গ্রেপ্তার

লাখাই থানা পুলিশের অভিযানে দুই পলাতক আসামী কে গ্রেপ্তার করা হয়েছে । আসামীরা হলেন হুমায়ুন কবির ও আসাদুজ্জামান । থানা পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী)রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান ও সহকারী উপপরিদর্শক ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ কাশিমপুর গ্রামের অভিযান চালিয়ে মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে আব্দুর রহমান ও মৃত আব্দুল কাদিরের ছেলে আসাদুজ্জামান কে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :

























