ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পরিবেশ দূষণের অভিযোগে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

রাজশাহীর গোদাগাড়ীতে পরিবেশ দূষণের অভিযোগে নাবিল গ্রুপের মালিকানাধীন নাবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম–কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, মেসার্স নাইম ট্রান্সপোর্টের স্বত্বাধিকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই ঘণ্টা সরেজমিনে পরিদর্শনের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাবা পোল্ট্রি ফার্ম খোলা আকাশের নিচে মুরগির বিষ্ঠা ও গবাদিপশুর মলমূত্র ফেলে দিয়ে পরিবেশ দূষণ করছে। এর ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের পানি ও বায়ু হয়ে পড়ছে বিষাক্ত।

অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির হোসেন।

অভিযানে নাবা ফার্ম লিমিটেড (পোল্ট্রি), ঝিকড়াপাড়া – ১,৯৯,৮০০ টাকা অর্থদণ্ড এবং মেসার্স নাইম ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী নাইম – ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযোগ অনুযায়ী, ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’-এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় এই দণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিষয়ে নাবিল গ্রুপের এক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
৬১৯ বার পড়া হয়েছে