রাউজানে পুকুরে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

রাউজানে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মীরা ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু কিছুদিন আগে মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম মুহাম্মদ সাগর। তাঁদের বাড়ি একই উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে।
জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খেলার সহপাঠিদের সঙ্গে পুকুর ঘাটে খেলতে খেলতে নানা বাড়ির ঘরের সামনের পুকুরে পড়ে যায় মীরা ইসলাম। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি করতে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :




















