ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে সাংবাদিক লাঞ্ছনা: হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে মামলা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

53

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়ে আসছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিক গণেশ পাল (দৈনিক জনকণ্ঠ, দৈনিক সংবাদ, দৈনিক গ্রামের কাগজ), শামীম আহসান মল্লিক (দৈনিক ভোরের দর্পণ) ও এম. পলাশ শরীফ (প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বাঞ্চল) হাসপাতালে গেলে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর তার সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিকদের লাঞ্ছিত করেন।

অভিযোগ রয়েছে, তারা সাংবাদিকদের টানাহেঁচড়া করে কক্ষের ভেতর আটকে রাখে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

এ ঘটনায় (২৩ সেপ্টেম্বর) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গণেশ পাল বাদী হয়ে রেজোয়ান মাতুব্বরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ২৩.৯.২০২৫)।

অন্যদিকে, ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রেজোয়ান মাতুব্বরের মেয়ে মরিয়ম আক্তারের মাধ্যমে সাংবাদিকদের নামে শ্লীলতাহানির অভিযোগে একটি সাজানো পাল্টা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৫, তারিখ: ২১.৯.২০২৫)।

প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দুর্নীতি ও অনিয়ম ঢাকতেই এ ধরনের মিথ্যা মামলা করা হচ্ছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৬৩৮ বার পড়া হয়েছে