ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগ চিকিৎসায় যুক্ত হলো সেন্ট্রাল মনিটরিং সিস্টেম

মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান মেয়র শাহাদাতের

চট্ট্রগাম প্রতিনিধি:;
65

তরিকায়ে মাইজভান্ডারীর প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম উরস শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাস্টের অর্থায়নে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নকৃত সিসিইউ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক কাজে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। মানবতার সেবার মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, আধুনিকায়নকৃত এই সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে বৃদ্ধি করে ২৩টিতে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। নতুন সিসিইউতে সংযোজন করা হয়েছে ২৪টি অত্যাধুনিক পেশেন্ট বেড, ২৩টি পেশেন্ট মনিটর, ৪০টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, ১টি ইকো মেশিন, ২টি ইসিজি মেশিন, ২টি ট্রলি বেড, ১৫টি হুইলচেয়ার ও ২টি ক্র্যাশ কার্ট ট্রলি।

এছাড়াও আধুনিক এসি ব্যবস্থা, মেডিসিন স্টোরেজ রুম, ডক্টরস স্টেশন, নার্স স্টেশন, ইসিজি রুম এবং পেশেন্ট রিসিভিং রুমসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি পূর্ণাঙ্গ সিসিইউ হিসেবে এটি গড়ে তোলা হয়েছে।

মেয়র আরও বলেন, বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের হৃদরোগ চিকিৎসায় এই আধুনিক সিসিইউ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূর উদ্দিন তারেক এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান ডা. আনিসুল আউয়াল ও ডা. মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান, হাসপাতালের উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রুমা দেসহ চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাস্টের সার্বিক কর্মকাণ্ড নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাইফুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ এবং সিসিইউ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন ডা. এস এম ইফতেখারুল ইসলাম, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৫৩৯ বার পড়া হয়েছে