ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতার প্রশ্ন, ফেসবুক কথোপকথন ঘিরে আলোচনা

স্টাফ রিপোর্টার::

ছবি: বামে বিএনপি নেতা আলাউদ্দিন আল রনি, ডানে আওয়ামী লীগ নেতা ইকবাল চৌধুরী।

99

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির পৌর সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুঁড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইকবাল চৌধুরী। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইকবাল চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আলাউদ্দিন আল রনিকে উদ্দেশ্য করে লেখেন, “বড় ভাই, নির্বাচনে আপনাকে এখন কম দেখতেছি। আগে সব ইউনিয়নে যেতেন। আমাদের ইউনিয়নে আপনার অনেক ভক্ত আছে।”

এর জবাবে বিএনপি নেতা আলাউদ্দিন আল রনি মন্তব্য করেন, “আমাকে পৌরসভার কাজ করতে হয়। বাইরে যাই মাঝেমধ্যে। ফয়সল সাহেবকে বিজয়ী করো। সব কষ্ট ভুলে যাও। তুমি আমার সহকর্মী ছিলে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে আলাউদ্দিন আল রনিসহ পৌর এলাকার কয়েকজন বিএনপি নেতাকে পুরো উপজেলায় নির্বাচনী কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। দলীয় কৌশলের অংশ হিসেবে প্রত্যেক নেতাকে নিজ নিজ এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ভোটের ইমেজ রক্ষা এবং সাংগঠনিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতার এই প্রকাশ্য কথোপকথনে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও রাজনৈতিক সৌহার্দ্যের ইঙ্গিত পাওয়া গেছে, যা এলাকাবাসী ইতিবাচকভাবেই দেখছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৬১ বার পড়া হয়েছে