ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৯ প্রার্থীর মনোনয়ন যাচাই শেষে সিদ্ধান্ত

মনোনয়ন যাচাই-বাছাই শেষে হবিগঞ্জে বৈধ ১৯ প্রার্থী

স্টাফ রিপোর্টার::
203

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীকে বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)

এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। স্ট্যাম্পের ওপর হলফনামা দাখিল না করা ও স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদ–এর মনোনয়ন বাতিল করা হয়।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)

এ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ, হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীক–এর মনোনয়ন বাতিল করা হয়।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)

এ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রুটিপূর্ণ আবেদন, স্বাক্ষরের অসঙ্গতি, তথ্য গড়মিল ও ট্যাক্স রিটার্ন না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমান–এর মনোনয়ন বাতিল করা হয়।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)

এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গড়মিল, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটার তালিকার ত্রুটি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত অসঙ্গতির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৬২৩ বার পড়া হয়েছে