ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে হেনস্তার শিকার মিমি চক্রবর্তী

চেকপোস্ট ডেস্ক::
128

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বনগাঁয় আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি হেনস্তার শিকার হন।

ঘটনার সূত্র অনুযায়ী, ভক্তদের অতি-উৎসাহ এবং আয়োজকদের অব্যবস্থাপনায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মিমিকে শারীরিক ও মানসিক হেনস্তার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী বলেন, “দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের ব্যবহারের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা।” তিনি আরও যোগ করেন, “বর্তমানে দর্শকরা মনে হয় ধরে নিয়েছেন মঞ্চে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই ধরনের মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব।”

উল্লেখযোগ্য, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের হেনস্তার শিকার হন। একের পর এক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৭৩ বার পড়া হয়েছে