ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে

বেগম খালেদা জিয়ার স্মরণে বাহাদুরশাদীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
94

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং গণতন্ত্রের অমোঘ প্রতীকও ছিলেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন করা পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে দক্ষিনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য মো. সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু এবং ফরিদ আহমেদ মৃধা।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়।

উপজেলা যুবদলের সাধারণ হাসানুর রহমান জুয়েল অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুস সালেকীন লিমন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করে আবেগঘন পরিবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে