ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব বসতি দিবসে কেডিএর লিফলেটে মুজিব বর্ষের লোগো, ক্ষোভ ও বিতর্ক

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ করা লিফলেটে ‘মুজিব বর্ষ’ লোগো ব্যবহার করায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। রবিবার (৬ অক্টোবর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কেডিএ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ) আয়োজিত এ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের হাতে কেডিএর পক্ষ থেকে লিফলেট দেওয়া হয়, যার ওপর ছিল মুজিব বর্ষের লোগো। এ ঘটনায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সভাস্থলেই প্রতিবাদ জানান। অনেকে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধকে অসম্মান করেছে কেডিএর এমন পদক্ষেপ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “এ ধরনের ঘটনা ১৪ মাস পরও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত করার মতো। আমি বিষয়টি ফেসবুকে শেয়ার করেছি। কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বললে তিনি একে ‘ভুল’ বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে—এমন ভুল কীভাবে হয়? আমরা মনে করি, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।”

অভিযোগের বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “বিশ্ব বসতি দিবস উপলক্ষে আমরা শহরের বিভিন্ন স্থানে এবং সেমিনারস্থলে লিফলেট বিতরণ করেছি। অনেক লিফলেট বিতরণের সময় ভুলবশত কিছু পুরনো লিফলেট বিতরণ হয়ে গেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরে সেগুলো সংগ্রহ করে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হয়েছি যে এটি সম্পূর্ণ ভুলবশত হয়েছে। ইচ্ছাকৃত নয়। আমরা ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকব।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৫৯৪ বার পড়া হয়েছে