ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ শারজাহতে ফুটিয়ে তুললো বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ। শুরুতে দারুণ ব্যাটিং, মাঝপথে ঝড়ো ধস এবং শেষের ধৈর্য আর সাহস-সব মিলিয়ে ম্যাচটি ছিল ক্রিকেটীয় রূপকথার মতো।

বাংলাদেশ ৪ উইকেটে জয় নিশ্চিত করে, হাতে ৮ বল রেখেই। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১–০ তে।

পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫১/৯ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে নবী ৩৮ এবং গুরবাজ ৪০ রান।

বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে ভালো শুরু করে। তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ওপেনিং জুটি মাত্র ১১ ওভারে ১০৯ রান তুলে। পারভেজ করেন ৩৭ বলে ৫৪, তানজিদ ৩৭ বলে ৫১।

ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রণে মনে হলেও রশিদ খান আক্রমণে নামতেই পরপর ৫ উইকেট হারায় টাইগাররা। শেষমেশ সোহান ও রিশাদ এসে ১৮ বলে ৩৫ রানের জুটি গড়েন এবং জয় নিশ্চিত করেন। সোহান অপরাজিত ২৩ এবং রিশাদ অপরাজিত ১৪ রানে মাঠ ছাড়েন।

বল হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ রাখে। আফগানিস্তানকে ৯ উইকেটে ১৫১ রানতে সীমিত রাখে। তানজিম ও রিশাদ দুইটি করে উইকেট নেন। নবী ৩৮ রান ছাড়া বড় ইনিংস আসেনি।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (গুরবাজ ৪০, নবী ৩৮; তানজিম ২/৩৪, রিশাদ ২/৩৩)

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৫৩/৬ (পারভেজ ৫৪, তানজিদ ৫১, নুরুল ২৩*, রিশাদ ১৪*; রশিদ ৪/১৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: পারভেজ হোসেন ইমন
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ তে এগিয়ে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৪১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৫৮৬ বার পড়া হয়েছে