ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ও মিত্রদলগুলোর ঐক্যের বার্তা জনসভায়

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোমস্তাপুরে জামায়াতের জনসভা

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
94

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় গোমস্তাপুর বাজার সংলগ্ন একটি আমবাগানে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আবু সায়েম।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমিরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা (পূর্ব) শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারিফুল ইসলাম, রহনপুর পৌরসভার আমির মো. মনিরুজ্জামান ডাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শুরা সদস্য মো. তরিকুল ইসলাম বকুল এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি দল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যমত পোষণ করেছে।” তিনি আরও বলেন, “আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে যারা আমাদের গালি দিয়েছে, এমনকি যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের সবাইকে নিয়েই দেশের কল্যাণে কাজ করব।”

তিনি দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট ও সকলের দোয়া কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৬০ বার পড়া হয়েছে