ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছূফি ছৈয়দ ছরোয়ার আলম শাহ পেলেন বিটিপি’র বিশেষ সম্মাননা

মুহাম্মাদ হায়দার আলী, ভ্রাম্যমান প্রতিনিধি::
144

বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)’র কেন্দ্রীয় যুব আহ্বায়ক ছূফি ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম শাহ (মাঃ) কে দরবার ও তরীকতের খেদমতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে।

জানা যায়, তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শরীফের আওলাদ ও তরীকতের খলিফা, পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় দৈনিক ঐশী বাংলার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

সম্প্রতি ২৮ পৌষ, ১২ জানুয়ারি ২০২৬, কুমিল্লার তিতাস থানাধীন শাহাবৃদ্ধি খান্দানী দরবার শরীফে পীর কালু শাহ (রহঃ) এর ৬৩তম বাৎসরিক ওরশ অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আরও ১১ জন গুণীজনকে ও ৮ জন দানবীরকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

দরবারের সাজ্জাদানশিন ও বিটিপি কেন্দ্রীয় সভাপতি পীর বাসার খান্দানী শাহ বলেন, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে দুই ক্যাটাগরিতে সম্মাননা প্রদানের প্রথা চালু থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানব বিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও আমেরিকা বাংলা ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজী, যিনি শাহ মিডুর অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও যুবকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অন্যান্য বিশেষ অতিথির মধ্যে ছিলেন বিটিপি’র প্রেসিডিয়াম মেম্বার পীর সৈয়দ আলী রেজা পহলবী হায়দার, উপদেষ্টা পীর হযরত মঈনুদ্দিন চিশতি, সাধারণ সম্পাদক শাসুফি মোঃ শামসুল আলম চিস্তি, মীরপুরস্থ পীর মাওলানা আমিনুল এহসান ফেরদৌস আল ক্বদমি সহ আরও অনেক দেশবরেণ্য পীর ও মাশায়েখ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৫৮৬ বার পড়া হয়েছে