ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দর ও পার্বতীপুর থানা পরিদর্শন করলেন দিনাজপুর পুলিশ সুপার

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর::
65

দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা ও পার্বতীপুর থানা পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার অফিসার ও ফোর্সদের উপস্থিতি, ডিউটি রোস্টার, মামলা সংক্রান্ত কার্যক্রম, সাধারণ ডায়েরি (জিডি), তদন্ত অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি থানার পরিবেশ আরও জনবান্ধব ও সেবামূলক করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি থানার আওতাধীন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৪৩ বার পড়া হয়েছে