ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বকচর গ্রামে ৫৩ বিজিবির বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটক

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
89

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানব পাচারকারীসহ চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মানব পাচারকারী মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককৃতি ইউনিয়নের লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মো. মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম মুন্না (৩৭) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মৃত মনছুর আলীর ছেলে মো. তারাজুল ইসলাম (৩১)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানব পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫৫১ বার পড়া হয়েছে