ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের অংশীজনদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মাদ হায়দার আলী, ভ্রাম্যমান প্রতিনিধি::
42

‎বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারী ২৬ ইং (বুধবার) চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের নির্বাচনী প্রার্থী, অবজারভেশন টিম ও ভিজিলেন্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, মনিটরিং টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত সভায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য অনিয়ম ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নির্বাচনী প্রার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সুরক্ষা প্রদানের আশ্বাস দেন।

‎এছাড়া ভিজিলেন্স ও অবজারভেশন টিম নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে নজরদারি ও পর্যালোচনার মাধ্যমে ভোটারদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে। সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

‎সভায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক চট্টগ্রাম , পুলিশ সুপার চট্টগ্রাম ও নির্বাচনী প্রার্থীগণসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৫১৯ বার পড়া হয়েছে