ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
56

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব সৈয়দ ইয়াসমিন সুলতানা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভোটগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও কর্তব্য, আইনগত দিকনির্দেশনা এবং নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবেন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৩৬ বার পড়া হয়েছে