গাইবান্ধায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদরে মমেনা বেগম (৫৫) নামে এক বয়স্ক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধা সদর পৌরসভার মধ্য গোবিন্দপুর (কলেজপাড়া) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোহাম্মদ আলী হোসেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির বাটকামারি এলাকায় বাড়ির পাশের একটি ভিটায় আমগাছের সঙ্গে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটির কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগস :


























