ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আবারও সড়ক দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবাহী বাস

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
88

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা–রংপুর মহাসড়কে আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার পান্থাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী “মামুন এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব ১৫-৮৫৪৫) নামের বাসটি পান্থাপাড়া হ্যামকো ব্যাটারি সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৫৫৭ বার পড়া হয়েছে