ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাদুল্লাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা 

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
64

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় ভোটগ্রহণের বিভিন্ন ধাপ, নির্বাচনী আচরণবিধি, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের সেবাদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা এ ধরনের প্রশিক্ষণ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৪১ বার পড়া হয়েছে